ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভারতে পৌষ মেলায় ঘুরতে গিয়ে ১০ বাংলাদেশির জেল


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৫-১-২০২৪ দুপুর ৩:৩২

ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ মেলায় ঘুরতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে ১০ বাংলাদেশি যুবক।

আটককৃতরা হলেন মো. শামসুদ্দিন, আ. সালাম, মো. সুমন, মো. বেলাল, আ. জলিল, আল আমিন, মো. সোহেল, মো. হাসান, মো. ইসমাইল ও মো. রবিউল। আটক ব্যক্তিরা রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের বাসিন্দা।

আটকের পর তাদের ভারতীয় আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে প্রত্যেককে ভারতীয় আইন অনুযায়ী ২৫ দিনের হাজতবাসের শাস্তি প্রদান করেছে আদালত।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষ মেলা উপলক্ষ্যে প্রতিবছর খাগড়াছড়ি জেলার পানছড়ি দিয়ে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশি মেলায় ঘুরতে যায়। বরাবরের মতো এবারও ঘুরতে গিয়েছিলেন তারা।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন , বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে আমার ইউনিয়নের ১০ যুবককে গত ১৩ জানুয়ারি ভারতীয় বিএসএফ আটক করে। পরে ভারতীয় আদালত তাঁদের ২৫ দিনের জেল দিয়েছে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন