ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আগুন পোহাতে গিয়ে দগ্ধ কল্পনার চিকিৎসা থমকে আছে অর্থাভাবে


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৫-১-২০২৪ দুপুর ৩:৪৫
লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া এক নারীর চিকিৎসা থমকে আছে পরিবারের অর্থাভাবে। আগুনে দগ্ধ হওয়া নারীর নাম কল্পনা বেগম। তিনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার বাসিন্দা রুবেলের স্ত্রী
 
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইউনিয়নের কোদালখাতা গ্রামের নিজ বাড়িতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের সময় শাড়িতে আগুন লাগে। সেই আগুনে দগ্ধ হয় পুরো শরীর।ঘটনার দিন তার স্বামী রুবেল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতালে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
 
রবিবার (১৪ জানুয়ারি) রাতে কল্পনার স্বামী রুবেল ইসলাম বলেন, দুর্ঘটনার পর তাকে লালমনিরহাট সদর হাসপাতালে এনেছিলাম। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে সেখান থেকে শনিবার কল্পনার বাবার বাড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে টাকা-পয়সা শেষ হওয়ার কারণে তাকে বাবার বাড়িতে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে। তিনি আরও জানান, তার উন্নত চিকিৎসার প্রয়োজন। পারিবারিকভাবে তার চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে গেছে। এসময় বিত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন