ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হাজারী পল্লী গড়ে তোলার ঘোষনা মানিকগঞ্জ জেলা প্রশাসকের


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৫-১-২০২৪ দুপুর ৩:৪৬

মানিকগঞ্জের বিখ্যাত হাজাড়ী গুড় উৎপাদনের সাথে জড়িত গাছিদের নিয়ে হাজাড়ী পল্লী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।সোমবার, ১৫ জানুয়ারী সকালে, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা গাছি পাড়ায় "ক্লিন মানিকগঞ্জ, গ্রীণ মানিকগঞ্জ" প্রকল্পের আওতায় হাজারী গুড় উৎপাদনে সম্পৃক্ত গাছিদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক। 

সভায় মিজান গাছি বলেন, "গাছ কমে যাওয়ায় গুড়ও কম উৎপাদন কমে গেছে। সরকারি উদ্যোগে গাছ রোপণ, জ্বালানির ব্যবস্থায় সহায়তা চাই"।সভায় গাছিদের নানা দাবি তুলে হাজাড়ী পরিবারের সন্তান শফিকুল ইসলাম শামিম হাজাড়ী বলেন," এক কেজি হাজাড়ী করতে গাছিদের অনেক পরিশ্রম করতে হয়। তাদের জ্বালানি সংকট রয়েছে। রসও কম হয় এখন, আগের চেয়ে গাছ কমে গেছে। স্বল্প সুদের ঋণ দরকার"।

সভায় প্রধান অতিথির বক্তব্যে  জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন , ঐতিহ্যবাহী হাজারী গুড়ের গুণগতমান বজায় রাখা এবং পণ্যটি টিকিয়ে রাখতে পাঁচ লাখ খেজুর গাছ রোপণ করা হবে।  চাষিদের প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নেওয়া হবে । এখানে হাজাড়ী পল্লী গড়ে তোলা হবে। ভেজাল রোধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

 হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নুর এ আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অর্ধ শতাধিক গাছি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লোকজ গান আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর। হাজারী গুড়ের ঐতিহ্য বহন করায় এভাবেই মানিকগঞ্জ জেলাকে ব্র্যান্ডিং করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা