ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাসিক মেয়র জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ৪:৩৭
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মেয়র জাহাঙ্গীর আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।   
 
তিনি জানান, গত ৮ আগস্ট প্রথম সর্দি ও কাশি দেখা দেয়। করোনার উপসর্গ দেখা দেয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার (১১ আগস্ট) পরীক্ষার জন্য নমুনা দেন। রাতে রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।  
 
মেয়র জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হওয়ার খবরে বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে নগরীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও নিজস্ব অফিসে তার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর প্রতিটি মসজিদে তার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।  
 
উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন।

এমএসএম / জামান

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা