ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নাঙ্গলকোটে হাজার বছরের ঐতিহ্য কালিবাড়ির মেলা অনুষ্ঠিত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ১:৫৯

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঠান্ডা কালিবাড়ি মেলা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ১৫ জানুয়ারী (১ মাঘ) অনুষ্ঠিত হয়েছে ।অর্থনৈতিক মূল্যমানে প্রায় ১০ কোটি টাকার লেনদেনে পুরোদিন শেষে রাত অবধি ব্যাবসায়ীক কার্যক্রম চলে। এ উপলক্ষে নাঙ্গলকোটের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করে। ট্রেন, বাস, থ্রিহুইলার, সাইকেল, রিকশা, এবং দলবেধে পায়ে হেটে মানুষ মেলায় উপস্থিত হন। কিছু অসাধু ব্যবসায়ী জুয়ার আসর বসিয়ে সৌন্দর্য হানি ঘটান।

এতে নাঙ্গলকোট থানা পুলিশ ২দিন পূর্ব হতে ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশী তৎপরতা জোরদার করে।বড় মাছ ও মিষ্ঠি, সন্দেশ, মেলার অন্যতম আর্কষণ। এছাড়াও কাঠের সামগ্রী ফর্নিচার, কৃষি সরাঞ্জামাদি, শিশুদের খেলনা সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য এ বাজারে ক্রয়বিক্রয় হয় । কুমিল্লার শ্রেষ্ঠ এ বাজারে ফেনী, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ জনতার ভীড় জমে।

প্রতি বছর বাংলা সনের ১ লা মাঘ এ মেলার আসর বসে। নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোঘরা গ্রামের উপেন্দ্র চন্দ্রের বাড়ির আঙ্গিনায় বসা মেলা কালক্রম এখন বিশাল মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাটি শীতকালে হওয়ায় ঠান্ডা আর কালিবাড়ির আঙ্গিনায় বিধায় ঠান্ডা কালিবাড়ি নাম ধারণ করেছে।

বয়স্ক ও শিশুদের আনন্দের জন্য থাকে সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন ধরনের খেলনা।  
মেলায় দুই হাজারেরও বেশি ভ্রাম্যমাণ দোকান বসে। মেলায় তিন থেকে চার লাখ দর্শনার্থীর আগমন ঘটে। প্রতিবছরের মতোও এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে মেলাটি অনুষ্ঠিত হয়েছে।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ

ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি

মান্দায় এডিপির অর্থ হরিলুট, নামমাত্র প্রশিক্ষণে লাখ টাকা গায়েব

বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানোর তাগিদ দিলেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

মিরসরাইয়ে নাহার এগ্রোতে ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা কর্মশালা আয়োজন

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন

বাঁশখালীতে বিদ্যুৎ মিটারে ভুতুড়ে বিল,নতুন মিটারে দূর্নীতি ও হয়রানির অভিযোগ

এমপি দীপেন দেওয়ান এর সাথে কাপ্তাই সুরের ধারার শিল্পীদের সৌজন্যে সাক্ষাৎ

গলাচিপায় ট্রান্সফরমার চুড়ির হিরিক

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ

তারাগঞ্জে ভেজাল আইসক্রিম কারখানায় জরিমানা