ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জবিতে চারুকলা অনুষদের যাত্রা শুরু


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১-২০২৪ দুপুর ২:৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আনুষ্ঠানিকভাবে চারুকলা অনুষদের যাত্রা শুরু হয়েছে৷  অনুষদটিতে নতুন তিনটি বিভাগ রয়েছে৷ ইতিমধ্যেই অনুষদটির একাডেমিক বিভিন্ন বিষয়াদি প্রস্তুত করা হয়েছে।গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে চারুকলা অনুষদের ডীন ও তিন বিভাগের চেয়ারম্যান নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করা হয়।  

অনুষদটির ডীন ও ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোহাঃ আলপ্তগীন, প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. বজলুর রশীদ খান এবং ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে সহকারী অধ্যাপক ইমাম হোসেন নিযুক্ত হয়েছেন। জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চারুকলা অনুষদের তিনটি বিভাগে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন৷ বিভাগগুলোর একাডেমিক কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন সম্পন্ন হয়েছে। প্রতিটি বিভাগে ২০ জন করে মোট ৬০জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে৷ তবে আসন সংখ্যার বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি ভবনেই নতুন বিভাগগুলোর শ্রেণীকক্ষ সহ একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। ধীরে ধীরে অনুষদটিতে বিভাগের সংখ্যা বাড়ানো হবে। ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমাম হোসেন বলেন, শিক্ষার্থীবান্ধব বিভাগ তৈরী করতে চাই৷ শিক্ষার্থীদের আরও দক্ষ করে তোলার চেষ্টা থাকবে৷ 

প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলা আমাদের প্রধান লক্ষ্য থাকবে। পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের মাধ্যমকে আধুনিকায়নের চেষ্টা থাকবে।চারুকলা অনুষদের ডীন ও ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন বলেন, চারুকলা হচ্ছে অলংকারস্বরূপ। এটি মননশীলতা ও নান্দনিকতার বহিঃপ্রকাশ। সকল সংকট উত্তরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের দক্ষতা-মেধা বিকাশে আমরা সচেষ্ট থাকবো৷ 

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগকে অনুষদ ঘোষণা করে এর অধীনে তিনটি নতুন বিভাগ খোলার অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট সাতটি অনুষদ রয়েছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী