দৌলতদিয়ায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আনোয়ারা বেগম (আনু) বাড়িওয়ালীকে (৪০) আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় জরুরি মোবাইল-৪ ডিউটিতে ছিলেন এসআই মো. মিজানুর রহমান আকন্দ। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটের দিকে দৌলতদিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আনোয়ারা বেগম আনু বাড়িওয়ালী তার বসতবাড়িতে মাদকদ্রব্য ফেনসিডিল রেখে বিক্রি করছেন। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে জানালে তার নির্দেশে আসামির বাড়িতে অভিযান চালানো হয়।
এসআই মো. মিজানুর রহমান আকন্দ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামির ঘরের খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তার কাছে থাকা মাদক বিক্রির ৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার