ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারায় ১৭ দিন পরে নিরাপদে উপকূলে ফিরে এসেছেন ১৩ জেলে


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৭-১-২০২৪ দুপুর ২:২২

আনোয়ারায় বোটসহ ১৩ জন মাঝি-মল্লারা মায়ের কোলে ফিরে এসেছেন ১৭ দিন পর। উপজেলার  রায়পুর ইউনিয়নের সারেঙ্গা এলাকা থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন শ্যাফট ভেঙে ট্রলার বিকল হয়ে নিখোঁজ হওয়া ১৩ জব মাঝি-মল্লার ফিরে আসায় তাদেরকে কাছে পেয়ে স্বজন ও স্থানীয়দের মাঝে আনন্দ ফিরে এসেছে।

আজ ১৭ জানুয়ারি বুধবার সকালে উপকূল রায়পুর সরেঙ্গা ঘাটে এসে পৌঁছেন তাঁরা। এতে ট্রলারে থাকা মাঝিমাল্লারা হলেন, কালু মাঝি (৫৫), আব্দুল মান্নান (৩০), মো. কালু (৩৬), রান্ড মিয়া (২৫), মোরশেদ (২২), আলী হোসেন (৩০), রায়হান (২১),জালাল (২৮), মহিউদ্দিন (৩৫), হান্নান বাবুর্চি (৩৫), দেলোয়ার হোসেন (৩৫), মোহাম্মদ রাসেল (৩০), মো. সালাম (80)কে নিয়ে এলাকায় ফিরে এসেছেন।

তাদেরকে এক নজরে দেখতে ভীর জময়েছেন এলাকার জনসাধারণরা সবার চোখে খুশি কান্নায় চোখে পানি টলমল।নিজের ছেলেদের কাছে পেয়ে খুশিতে আত্মহারা মা বাবা এবং আত্মীয় প্রতিবেশীরা।এর আগে গত রবিবার (১৪ জানুয়ারি) মিয়ানমার জলসীমার থেকে তাদেরকে উদ্ধার করেন বাংলাদেশ কোস্ট গার্ড। পরে তাদেরকে বাংলাদেশ জলসীমার সেন্টমার্টিন এরিয়ায় এনে সেদিনেও ছেড়ে দেন৷ তবে নষ্ট হওয়া ট্রলারটি মেরামত করায় আজ নিজেদের বাড়িতে ফিরেন তারা। 

গত ১ জানুয়ারি সোমবার রাত ৮টার দিকে আনোয়ারা উপকূল থেকে মাঝি-মল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় এফবি মা জননী নামের একটি ফিশিং ট্রলার।যাওয়ার একদিন পরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নেটওয়ার্কের বাহিরে চলে যায় ট্রলারসহ ১৩ জন মাঝি-মল্লা।

নিখোঁজ হয়ে তাঁরা সাগরে ভাসতে ভাসতে তাদের সাথে থাকা খাবার ও পানিও ফূরিয়ে যায়। একপর্যায়ে সাগরে ভাসতে থাকার ৬ দিন পর মিয়ানমারের একটি মাছ ধরার ট্রলার তাদের তিন দিন টেনে আকিয়াব উপকূলের অদূরে নিয়ে আসে। সেখান থেকে মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশের জলসীমায় নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে ট্রলারসহ জেলেদের হস্তান্তর করে।পরে তারা বোট নিয়ে নিরাপদে মায়েল কোলে ফিরে আসে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার