ধর্ষণ মামলার পলাতক আসামি কে' মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব
সাভার মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সৈয়দ আশফি আহম্মেদ (২৫) কে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২
সাভার মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সৈয়দ আশফি আহম্মেদ(২৫) তার পিতার নাম সৈয়দ ফিরোজ আহম্মেদ, গ্রামের বাড়ি আশুলিয়া, জেলা- ঢাকা’কে গত ১৩ জানুয়ারি ১.২০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামি আশফি আহম্মেদ এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আসামি আশফি আহম্মেদ ভুক্তভোগীকে, বিয়ের আশ্বাস দিয়ে গত ২২ সালে ৪ ডিসেম্বর সাভার মডেল থানাধীন ভাটপাড়া, রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় নিয়ে প্রায় দুই মাস যাবত ধর্ষণ করে। এতে ভুক্তভোগী সন্তান সম্ভবা হলে, সন্তান হওয়ার পর বিয়ে করবে বলে তাকে কৌশলে বুঝিয়ে ভিকটিমের পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। গত ২৩ সালের জুলাই মাসের ২ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার পর ভুক্তভোগী বিবাহের কথা বললে, আসামি বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকে। এছাড়াও আসামি ভুক্তভোগীর সহিত সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। অতঃপর ওই পরিবারটি নিরুপায় হয়ে ঢাকা সাভার মডেল থানায় ২৩ সালের ১৭ অক্টোবর নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন মামলা নং ৩১/৮১৫ এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ১৩ জানুয়ারি ১০.২২ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি আশফি আহম্মেদ(২৫)’কে গ্রেফতার করে। র্যাব বলেন, গ্রেফতারকৃত আসামিকে ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
Link Copied