ধামইরহাটে অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র সহযোগিতায় সাবুবুর রহমান সাবুর সঞ্চালনায় ১৭ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। আরও বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার প্রমূখ। বিদ্যালয়ে চলাচলের কর্দমাক্ত রাস্তা সংস্কার চেয়ে অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন ফাইমা খাতুন ও রবিউল ইসলাম। এর প্রেক্ষিতে সরকারি বরাদ্দ সাপেক্ষে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত