বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে : এমপি শাওন
ভোলার তজুমদ্দিনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্যে রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং মুুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই পঁচাত্তরের ১৫ আগস্ট দেশি-বিদেশি চক্র মিলে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নকে মুছে ফেলতে পারেনি খুনিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠেছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাসানের সভাপতিত্বে অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন