ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করায় হুমকি, এলাকা ছাড়া বাদীর পরিবার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৭-১-২০২৪ বিকাল ৫:২০

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের এক ইউপি সদস্য ও তার সহযোগীদের নির্যাতনের প্রতিবাদ ও বিচার চেয়ে থানায় মামলা করায় বাদী পক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কবির মিয়া নামের ব্যক্তির বিরুদ্ধে। হুমকি পাবার পর থেকে ইউপি সদস্য ও তার সহযোগীদের ভয়ে এলাকা ছাড়া বাদীর পরিবার। এ বিষয়ে জিবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চগ্রাম দেউতিরহাট রামরাম এলাকার বাসিন্দা তাজুল ইসলামের স্ত্রী রাহেলা বেগম(৩৮) বাদী হয়ে পঞ্চগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী,  কবির হোসেন, সুমন আলী, ও মোখলেছ আলীর বিরুদ্ধে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে মারপিট, জখম, শ্লীলতাহানী, ক্ষতি, অগ্নি সংযোগ, চাঁদা দাবী, চুরি, ভয়ভীতি, হুমকির অভিযোগ তুলে লালমনিরহাট সদর থানায় গত ১৩ জানুয়ারি-২০২৪ইং তারিখে একটি অভিযোগ দেয়। যা এরই মধ্যে আমলে নিয়েছে পুলিশ। রাহেলা অভিযোগে উল্লেখ করে বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষরা। তারই ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারী রাতে ইউপি সদস্যের সহযোগী কবির মিয়া তার মোবাইল থেকে আমার স্বামী তাজুল ইসলামের মোবাইলে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজে নিষেধ করায় রাহেলার স্বামীসহ পরিবারের সকলকে খুনের হুমকি দেয় বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে মন্তব্য পেতে ইউপি সদস্য ও কবির মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক এ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূবক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন