দৌলতখানে ২৩ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
ভোলার দৌলতখানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নিচে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২৩ জন প্রান্তিক জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষদের ভালোবাসেন। এজন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপহারস্বরূপ উপজেলার জেলেদের মাঝে বিনা মূল্যে বকনা বাছুর সহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকেন। এসময় মহান আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এমপি মুকুল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন সহ অনেকে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান