তাড়াশে মেয়ে হলো ছেলে, এলাকায় জনতার ভীড়
সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামে হিন্দু ধর্মাবলম্বী ১৭ বছর বয়সী এক মেয়ে নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকার ওই বাড়ীতে জনতার ভীড় জমেছে। তমা সরকার উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া গ্রামের শ্রী সুধান্ন সরকারের বড় মেয়ে।
বিষয়টি সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেছেন তমা সরকার নিজে ও তার পরিবারের পিতা ও মাত। ১৭ জানুয়ারী বুধাবার সকালে পাশ্র্ববতী বিনোদপুর বাজারে মেয়েকে নিয়ে ছেলের মত চুল কাটা হলে এলাকায় এ খবর ছড়িয়ে পরে। তখন তমার বাড়ীতে জনতার ভীর হতে থাকে। ১৮ জানুয়ারী বৃহস্পতিবার সকালে সরেজমিনে তমার বাড়ীতে গিয়ে দেখা যায় জনতার ভীড়।
তমা সরকার সকালের সময় প্রতিনিধিকে জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১৫ দিন আগে তার শারীরিক পরিবর্তন দেখতে পায় । চক্ষু লজ্জার ভয়ে বিষয়টি নিজের মধ্যেই বেশ কিছুদিন চাপা রাখেন। এসএসসি পাশ করে রাজশাহীতে আলহাজ সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হয়ে লেখা পড়া করতে থাকে। এক পর্যায় ছেলে হওয়ার বিষয়টি তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষযটি নিশ্চিত করেন। পরে তমার মা-বাবা ওই বিষয়টি তমার কাছে শুনে সে ছেলেতে রূপান্তরিত হয়েছে। তারপর তমাকে রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে আরও ভালোভাবে পরীক্ষা করে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
তমার বাবা সুধান্ন সরকার বলেন, আমার মেয়ে তমার সহপাঠী প্রথমে তমা পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি আমাকে অবগত করে। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পরিক্ষা নিরিক্ষা করে পুরোপুরি নিশ্চিত হই। আমি সাংবাদিক সম্মেলন করে হিন্দু ধর্মের কিছু রীতিনীতি মেনে ছেলে হিসেবে স্বীকৃতি দিবো।
তমা মা শিখা রানী বলেন, আমি তাকে পুরোপুরি ভাবে দেখেছি। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। তমা নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছে । একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন হয়েছে। তমা সরকারের নাম এখনো পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।
তমার চিকিৎসক হরমোন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমোনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।
বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক বলেন, ঘটনাটি অনেকদিন আগে ঘটলেও বিষয়টি বিনোদপুর বাজারে চুল কাটার পরে জানাজানি হয়েছে। আমি নিজেও বিষয়টি নিশ্চিত হয়েছি যে ঘটনা সত্য।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ