ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর নতুন কান্ট্রি হেড সুমিতাভা বসু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ১:৪১

শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড (এমবিএল)-এ কান্ট্রি হেড হিসেবে যোগদান করছেন সুমিতাভা বসু। ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন সুমিতাভা বসু’র সফল ট্র্যাক-রেকর্ড এমবিএল-এর সাফল্যের অগ্রযাত্রাকে আরও মসৃণ করবে।

সুমিতাভা বসু তার পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব প্রদান করেছেন। বাংলাদেশে পারফেটি ভ্যান মেলে-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার হাত ধরেই এই প্রতিষ্ঠানের জনপ্রিয় ব্র্যান্ড চুপা চুপস দেশিয় বাজারে যাত্রা শুরু করে। এছাড়া, হেইনজ এবং হিমালয় ওয়েলনেস-এর মতো প্রতিষ্ঠানেও তিনি লিডারশীপ রোলে দায়িত্বপালন করেছেন। সুমিতাভা বসু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং এক্সএলআরআই থেকে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জেনারেল ম্যানেজমেন্ট, মার্কেটিং, সেলস, এইচআর ইত্যাদি বিভাগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সুমিতাভা বসুর দক্ষ নেতৃত্ব, দেশীয় বাজার সম্পর্কে গভীর ধারণা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অভিজ্ঞতা ম্যারিকো-তে বিভিন্ন সুফল বয়ে আনবে এবং উদ্ভাবন ও আধুনিকায়নের পাশাপাশি তার সুগঠিত কার্য-পরিচালন দক্ষতা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখতে সাহায্য করবে।

ম্যারিকো-তে যোগদান প্রসঙ্গে সুমিতাভা বসু বলেন, “এমবিএল-এর সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একদল প্রতিভাবান ও দক্ষ সহকর্মীদের সাথে কাজ করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। আমি এমবিএল-এর ব্যবসায়িক কর্মক্ষমতাকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভোক্তা-কেন্দ্রিক উদ্ভাবন এজেন্ডাকে অগ্রাধিকার প্রদানের চেষ্টা অব্যাহত রাখবো। পাশাপাশি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম অবকাঠামো তৈরিতে কাজ করবো। আর এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা পাবো বলে আমি আশাবাদী।

এমএসএম / এমএসএম

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত