ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ-২ আসনে নতুন স্বতন্ত্র ২ এমপি প্রার্থীর মনোনয়ন জমা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ১:৪৩

নওগাঁর নওগাঁ-২ আসনে নতুন স্বতন্ত্র ২ জন এমপি পদপ্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত পূনঃ তফসিলে গতকাল ১৭ জানুয়ারী বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার টুকটুক তালুকদার এর নিকট নতুন প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ও  মেজবাউল আলম কাজল এমপি পদে প্রতিদ্বন্দীতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারী নওগাঁ-২ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা জানান, আজ ১৮ জানুয়ারী বিকেল সাড়ে ৩ টায় জমাকৃত এসব মনোনয়ন ফরম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা করা হবে এবং দাখিলকৃত কাগজপত্র সবকিছু ঠিক ঠাক থাকলে নিয়ম অনুযায়ী যথা সময়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হবে।
উল্লেখ্য মনোনয়ন ফরম বাতিল হওয়ার পর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থীতা ফেরত পাওয়া স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করায় এই আসনে নির্বাচন স্থগিত ঘোষনা করে নির্বাচন কমিশন। পরেঃ চলতি বছরের ৮ জানুয়ারী নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম পূনঃ তফসিল ঘোষনা করে ১২ই ফেব্রুয়ারী ভোট গ্রহণের তারিখ নির্ধারন করেন। আগামী ২৬ জানুয়ারী থেকে প্রার্থীদের বৈধতা সাপেক্ষে নতুন প্রার্থীরা প্রতীক বরাদ্দ ও প্রচারনা করতে পারবেন ।
এই আসনে নৌকা প্রতীকের হেভীওয়েট প্রার্থী ও বর্তমান এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির এড.তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম পূর্বের তফসিলে বৈধ প্রার্থী হিসেবে মনোনীত আছেন এবং প্রতিদ্বন্দীতা করছেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন