নোয়াখালী সুবর্ণচরে গৃহবধুকে হত্যা, পা বাঁধা লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ৫ ছেলের জননী ছিল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গতকাল বুধবার রাতে এ হত্যাকান্ড ঘটে বলে ধারণা করছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নারী একাই স্বামীর বাড়িতে থাকত। গত ১০-১২ বছর তার সাথে স্বামীর সম্পর্ক কম। তার ৫ ছেলের কেউই তার সাথে সব সময় থাকত না। তারা সপ্তাহে একবার আসত। সে প্রায় একাই ঘরে থাকত। গতকাল সে জেলা শহর মাইজদী থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আসে। প্রতিদিনের ন্যায় যথারীতি রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাঁধা মরদেহ বাড়ির পাশে মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। একই সাথে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা