জননেত্রী শেখ হাসিনা চতুর্থ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মান্দায় আনন্দ র্যালি
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ৪র্থ বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মান্দায় আনন্দ র্যালি করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) এস এম ব্রহানী সুলতান মামুদ গামা।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-৪ মান্দা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) এস এম ব্রহানী সুলতান মামুদ গামার নেতৃত্বে কয়াপাড়া কামার কুড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার আ.লীগের দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (মূরালে) ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর এক মিনিট নিরবতা পালন করেন সেখানে। পরে র্যালিটি মেডিকেলের মোড় হয়ে উপজেলা চত্বর হয়ে চৌরাস্তা মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
নির্বাচন কমিটির আহ্বায়ক আলহাজ্ব খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মান্দা আসনের সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মামুদ গামা, মান্দা উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সদস্য শেখ মোঃ আব্দুল লতিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওশাদ আলী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন