ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ১২:৩৬

মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে ভোলার দৌলতখানে রাত্রীকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।গতকাল  (১৯ জানুয়ারি)  শুক্রবার রাত আটটায় আশকর পাটোওয়ারী বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশকর পাটোওয়ারী প্রিমিয়ার শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সর্বনাশী মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, আজকের যুবকরাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। আশকর পাটোওয়ারী শর্ট পিস প্রিমিয়ার লীগের সভাপতি নুর সোলায়মান তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলাউদ্দিন রতন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য রঞ্জন খাসকেল,দৌলতখান প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক মহিদুর রহমান মুহিদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় দৌলতখান পৌরসভা একাদশ বনাম দৌলতখান বাজার একাদশ অংশ নেন। প্রত্যেক টিমে ১১ জন করে খেলোয়াড় খেলবে এবং খেলা হবে ১০ ওভার করে। এ টুর্নামেন্টে মোট ১৪ টি দল অংশ নেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ