ইউপি সদস্য ও তার সহযোগীর পকেটে নেশাজাতীয় এ্যাম্পুল
জয়পুরহাটের আক্কেলপুরে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে দুইজন ব্যক্তির অবস্থান সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য ২০ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ ইউপি সদস্য ও তার সহযোগীকে গ্রেফতার করেছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, তিলকপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরফে শুভ (৩৭) এবং তার সহযোগী মারুফ সরদার (২৮)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয় করছেন এমন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানা পুলিশের একটি টিম শুক্রবারে উপজেলার রায়নগর গ্রামের আক্কেলপুর-তিলকপুর সড়কের সাতভাই মোড় এলাকায় অভিযান পরিচালা করে । এসময় তল্লাশী চালিয়ে দুইজনের পকেটে থাকা নেশাজাতীয় ২০ পিস মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন বিক্রয়ের বিষয়ে স্বীকার করে। এ ঘটনায় আক্কেলপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে ওই দুইজনকে আসামী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ্যাম্পুলসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়