লালমনিরহাটে হত্যাকান্ডের নেপথ্যে চুরি: দেহের পর এবার মাথা ও ছুড়ি উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টাক্ষেতে পাওয়া অজ্ঞাত পরিচয়ে মস্তকবিহীন মরদেহটির পরিচয় পাওয়ার একদিন পরে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাথা বিচ্ছিন্ন করতে ব্যবহৃত ছুরি এবং নিহতের ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শনিবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের একটি ডোবা থেকে ওই যুবকের মস্তক উদ্ধার করেন হত্যাকান্ডের ঘটনার তদন্তে থাকা (সিআইডি)'পুলিশের একটি প্রতিনিধি দল।
এর আগে শুক্রবার রাতে সিআইডি দলটি হাতীবান্ধা থানায় প্রথমত মস্তকবিহীন মানিকুলের পরিচয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে হত্যাকান্ডের তদন্ত শুরু করেন।
নিহত মানিকুল (২৫) হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ডাঙ্গাটারি গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে। নিহত মানিকুল ইসলাম একজন ভ্যানচালক। এর আগে শুক্রবার(১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের ভুট্টাক্ষেত থেকে পুলিশ একটি মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পরিবার লোকজন। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়। তবে ধারনা করা হচ্ছে ভ্যান চুরির ঘটনার কারণে মানিকুল হত্যাকান্ডের শিকার হতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে ভুট্টা খেতে ঘাস তুলতে এসে এক নারী মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে সংবাদ দেন। পরে হাতীবান্ধা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মৃত যুবকের পরনে ফুলহাতা সাদা ডোরাকাটা শার্ট, ফুলপ্যান্ট এবং পায়ে দুই ফিতার স্যান্ডেল ছিল।
নিহত মানিকুলের স্ত্রী শাকিলা আক্তার বলেন, বৃহস্পতিবার বিকালে ফোনে তার স্বামীর সাথে কথা হলে তার স্বামী তাকে জানান, রাত ৮টার মধ্যে বাড়ি এসে কাপড় নিয়ে ঢাকা চলে যাবেন। মোবাইল ফোন পাশে রাখতে বলেন। তিনি বাড়ি আসবেন এটা কাউকে বলার দরকার নেই। কিন্তু রাত ৮ টার পর তাকে আর ফোনে পাওয়া যায়নি।
এ বিষয় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ২৪ ঘন্টা পর নিহত ওই যুবকের মস্তকটি একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
মরদেহটি হাতীবান্ধা উপজেলার সিংমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সাত্তার ছেলে মানিকুল ইসলামের। তবে ওই সময় তার শরীর থেকে আলাদা হওয়া মাথাটির খোঁজ পায়নি পুলিশ। আজ শনিবার দুপুরে মস্তকটি উদ্ধার করে পুলিশ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied