রাঙামাটিতে আঞ্চলিক সশস্ত্র দুই গ্রুপের মধ্যে ব্যাপক গুলি বিনিময়
পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক সশস্ত্র দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয়রা।
শনিবার (২০ জানুয়ারি) সকালে রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি ও বাঙ্গালহালিয়া আগাপাড়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।
একটি সূত্র জানায়, উভয় পক্ষের মধ্যে প্রায় এক হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এতে তাদের পক্ষে কেউ হতাহত হয় নাই। তবে প্রতিপক্ষের আহত হওয়ার খবর তারা শুনেছেন কিন্তু নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে জেএসএসের পক্ষ থেকে এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।
চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে আঞ্চলিক দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্ট গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের মধ্যে প্রায় এক হাজার রাউন্ড গুলির বিনিময় হয়েছে বলেও ধারণা করছেন তিনি।
ওসি জানান, তিনি যতটুকু জেনেছেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমা নেতৃত্বাধীন (জেএলএ) ও মারমা ন্যাশনাল পার্ট (এমএনপি/মগপার্টি) এর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি থমথমে বিরাজ করলেও ঘটনাস্থলে এখনও যাওয়া সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত