ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

গণমানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এমপি শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২০-১-২০২৪ বিকাল ৫:৪৪

গণমানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন দিনাজপুর-৬ আসনে হ্যাটট্রিক বিজয়ী এমপি মো. শিবলী সাদিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে নৌকা প্রতিকে তিনি ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে এ আসন গঠিত।

বিজয়ী হবার পর থেকে পিকনিক স্পট স্বপ্নপুরীতে তার কার্যালয় ও বাসভবনে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলা, তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নের জনপ্রতিনিধি, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। এসময় অনেকে আবেগাপ্লুত হয়ে শিবলী সাদিক এমপিকে বুকে জড়িয়ে ধরে তাঁর সঙ্গে কোলাকুলি করছেন। কেউ পরাচ্ছেন ফুলের মালা, আবার কেউ কেউ দিচ্ছেন ফুলের তোড়া। এতে বিন্দুমাত্র বিরক্ত হচ্ছেন না তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মো. শিবলী সাদিক বলেন, এই বিজয় দিনাজপুর-৬ আসনবাসীর। এই বিজয় আমার প্রতিটা নেতাকর্মীর। এই বিজয় অন্যায়ের বিরুদ্ধে। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করবো।

তিনি আরো বলেন, বিগত দিনে আমি যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনগুলোতেও সেভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে আমার, এখন তা বাস্তবায়নের পালা। আমি আপনাদের সহযোগিতায় স্মার্ট দিনাজপুর-৬ আসন গড়ব।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত