ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ১১:৫৯

সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত বরগুনা জেলায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মোঃ মিজানুর রহমান(৪০) কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২

সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত ভুল চিকিৎসায় বরগুনায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মোঃ মিজানুর রহমান(৪০) কে আটক করেছে র‍্যাব-২ তার পিতার নাম মৃত আব্দুল মালেক, গ্রামের বাড়ি বামনা বরগুনা। ২০ জানুয়ারি রাজধানীর যাত্রাবারী এলাকা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব কর্মকর্তারা।

র‍্যাব বলেন, গত ১৫ জানুয়ারি বরগুনা জেলার বামনা থানাধীন এলাকায় সন্তানসম্ভবা এক মেয়ের প্রসব বেদনা উঠলে তার বাবা ও তার স্বামী মিলে তাঁকে ওই দিন বিকাল অনুমানিক ৩.০০ ঘটিকায় বামনা থানাধীন ০৪ নং ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। পরবর্তীতে উক্ত ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক, ডাক্তার সবুজ কুমার দাস পরীক্ষা-নিরীক্ষা সহ আল্ট্রাসনো করে দ্রুত অপারেশনের পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগীর বাবাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা দিলে তারা অভিজ্ঞ সার্জন দ্বারা তার মেয়েকে অপারেশনসহ সম্পূর্ণ চিকিৎসা প্রদান করবেন বলে জানান। এতে  ভুক্তভোগীর বাবা রাজি হয়ে ক্লিনিকে অগ্রিম ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা দিলে রাত অনুমানিক ৮.৩০ ঘটিকার সময় উক্ত ক্লিনিকের অপারেশন থিয়েটার রুমে ভুক্তভোগীকে অপারেশনের জন্য নিয়ে যায় এবং উক্ত ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার সবুজ কুমার দাস অন্য কোন অভিজ্ঞ সার্জন ও স্টাফ ছাড়া তার অদক্ষ সহকর্মীদের নিয়ে অপারেশন শুরু করেন। দীর্ঘ সময় পার হলেও অপারেশন থিয়েটার থেকে কোন সংবাদ না আসায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়, সন্দেহের সৃষ্টি হলে ক্লিনিক কর্তৃপক্ষকে অপারেশন থিয়েটার খোলার জন্য বললেও অপারেশন চলছে বলে কক্ষের দরজা বন্ধ রাখেন। এভাবে দীর্ঘ ০২ ঘন্টা ৩০ মিনিট অতিবাহিত হবার পর দরজা খোলার জন্য জোরালো দাবি জানালে, ডাক্তার ভুক্তভোগীর বাচ্চাকে তার পেটের মধ্যে পুনরায় রেখে তার পেট বাহির থেকে সেলাই করে কসটেপ মেরে রাত অনুমানিক ১০.০০ ঘটিকায় অপারেশন থিয়েটার হতে বের করে, রোগীর হার্টবিট বেড়ে গেছে বলে এবং তাকে জরুরী ভিত্তিতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যেতে বলে। তাদের কথা মত, পূর্ব থেকে ভাড়া করা এম্বুলেন্স যোগে বরিশাল নেওয়ার পথে ভান্ডারিয়া থানা এলাকায় পৌঁছালে দীর্ঘ সময় ভুক্তভোগীর কোন সাঁড়াশব্দ না দেখে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেড় থেকে দুই ঘুটা পূর্বে মারা গেছে মর্মে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বরগুনা জেলার বামনা থানায় ০৮ জনকে আসামি করে ১৬ জানুয়রি একটি হত্যা মামলা করেন (মামলা নং- ০৬ এই ঘটনায় দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় আলোচনার সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব-২  এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২০ জানুয়ারি আসামি মোঃ মিজানুর রহমান(৪০) কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে  গ্রেফতার করে। আসামিকে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে জানান র‍্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম, তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে বরগুনা জেলার বামনা থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির