ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

তাড়াশে কৃষি শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ১২:৫৯

সিরাজগঞ্জের তাড়াশে  কৃষি শ্রমিকদের নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২০ জানুয়ারী  শনিবার  বিকালে উপজেলার সদর ইউনিয়নের চকজয়কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃষি শ্রমিকদের নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, ইউএসএআইডি’র অর্থায়নে ,প্রজ্ঞা সলুশন’স এর বাস্তবায়নে ও  বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) পার্টনার এনজিও’র মাধ্যমে গ্লোবাল লেবার প্রোগ্রাম (জিএলপি) পাওয়ার প্রজেক্টের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চকজয়কৃষ্ণপুর কৃষি সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে কৃষি শ্রমিকদের নিয়ে  আলোচনা সভা করেন বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) পার্টনার এনজিও’রে রিসের্সার্স মোছাঃ রেশমা খাতুন। এ সময় সংস্থার সমম্বয়কারী মোঃ মহসীন আলী প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। এ প্রজেক্ট  আগামী  ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত  রাজশাহী বিভাগে বাস্তবায়ন করা হবে। 

এ ব্যাপারে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র নির্বাহী পরিচালক বাীর মুক্তিযোদ্ধা মোঃ করিম বকস্ বলেন, ইউএসএআইডি’র অর্থায়নে ,প্রজ্ঞা সলুশন’স এর বাস্তবায়নে ও  বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) পার্টনার এনজিও হিসেবে গত ১ এপ্রিল ২০২৩  থেকে গ্লোবাল লেবার প্রোগ্রাম (জিএলপি) পাওয়ার প্রজেক্টে বাস্তবায়ন করছি। এই প্রজেক্টের মাধ্যমে এলাকার কৃষি ও মৎস্য শ্রমিকদের অধিকার আদায়,তাদের শ্রমের সঠিক মূল্য প্রাপ্যতা ও শ্রমিকদের সুযোগ সুবিধা  প্রাপ্যতে মধ্যস্থা করাই এই প্রকল্পের কাজ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ