তাড়াশে দরজার তালা ভেঙ্গে ৫টি গরু চুরি
সিরাজগঞ্জের তাড়াশে গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ৫টি গরু চুরি হয়েছে। ২০ জানুয়ারী শনিবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামে কৃষক আজাদ ও মুজিবর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পরেন ওই গ্রামের আজাদ ও মুজিবর রহমান । রাতের কোনো এক সময় তাদের গোয়াল ঘরের তালা ভেঙে চোরের দল ৫টি গরু চুরি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে কৃষক আজাদ বলেন, আমি গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পরি। সকালে উঠে দেখি আমার গোয়াল ঘরে তালা ভাঙ্গা। ঘরের মধ্যে ৫ টি গরু নাই। গরু গুলো খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন ভাবে খুজাখুজি করা হচ্ছে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।’
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন