ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে বন্ধুর বন্ধন'র রজতজয়ন্তী উদযাপন
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুর বন্ধন'র ২৫বছর পূর্তি রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার বিকালে ফেনী শহীদ মিনার চত্বরে বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
উদ্বোধনের পর সংগঠনের শত শত সদস্য শোভাযাত্রা নিয়ে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলের সামনে যায়। এসময় সদস্যদের মুহুর্মুহু শ্লোগান, সামনে পিচে ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের আয়োজনে পথচারি ও ব্যবসায়ীদের আকর্ষন করে।
সন্ধ্যায় গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেডিকেল ক্যাম্প, পিঠা উৎসব, নৈশ ভোজ সহ নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বন্ধুর বন্ধন ফেনী জেলা সভাপতি সাফায়েত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁঞার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফেনী প্রশাসক মুচাম্মত শাহিনা আক্তার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা নাজমুল করিম ভূঞাঁ সুমন, সাবেক সভাপতি : আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সাধারন সম্পাদক জিএম তাজ উদ্দিন পলাশ, সংগঠক জালাল উদ্দিন বাবলু, মোশারফ হোসেন ভূঞাঁ, রেজাউল করিম, পৃষ্ঠপোষক জালাল উদ্দিন বাবলু, ইলিয়াস পাটোয়ারী, ফেনী পৌরসভা সভাপতি মাইনুল ইসলাম রাসেল, ফেনী সদর সভাপতি মোঃ করিম, সোনাগাজী উপজেলা সভাপতি জসিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, দাগনভূঞাঁ উপজেলা সভাপতি- গোলাম রসুল মেনন সহ জেলা ও সকল উপজেলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied