ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

টিকা নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়ানোয় বন্ধ হলো ৩০০ অ্যাকাউন্ট


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ১০:৪৯

অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের কোভিড ভ্যাকসিন নিলে মানুষ পরিণত হবেন শিম্পাঞ্জিতে! মাস কয়েক আগে এমন খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুকে। এবার এই ভুয়া খবর ছড়ানো প্রায় ৩০০ অ্যাকাউন্ট বন্ধ করে দিল মার্ক জুকারবার্গের সংস্থা।

জানা গেছে, প্রথম রাশিয়া থেকে ছড়ানো এই ভুয়া খবর সবচেয়ে বেশি ভাইরাল হয় ভারত, লাতিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। গত বছরের ডিসেম্বরের দিকে বিভিন্ন মিম ও পোস্ট তৈরি করা হয়েছিল। যেখানে লেখা ছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেই মানুষ শিম্পাঞ্জিতে পরিণত হবে। গত মে মাসে ফের নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এসব পোস্ট। প্রশ্ন ওঠে, কতখানি সুরক্ষিত ফাইজার টিকা?

ফেসবুকের তরফে বলা হয়, আমরা ফেসবুক থেকে এরকম ৬৫টা অ্যাকাউন্ট আর ২৪৩টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছি। কারণ, এই ধরনের পোস্ট আমাদের পলিসি বিরুদ্ধ।

উল্লেখ্য, ভুয়া খবর বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে ফেসবুক। ভুয়া খবর ছড়িয়েছে, এমন বহু অ্যাকাউন্টের পোস্ট আগেও অনেকবার মুছে ফেলা হয়েছে। এছাড়া গুজব আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু পুরোপুরি রোখা যায়নি ভুয়া খবর। 

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা