ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গজারিয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৪ বিকাল ৫:৪৮

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় উপজেলা পর্যায়ে স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২তম বাংলাদেশ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গজারিয়া সরকারী পাইলট  মডেল হাইস্কুল মাঠে  মোট ৪১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে রবিবার  ( ২১ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণের আগে গজারিয়া  উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক ও গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ৫২তম বাংলাদেশ শীতকালীন জাতীয়  ক্রীড়া প্রতিযোগিতা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫২ তম বাংলাদেশ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগি শিক্ষার্থীদের উদ্দশ্যে বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা স্কুল,  মাদ্রাসা ও কারিগরী শিক্ষা সমিতির সভাপতি, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন  প্রধান অতিথি গজারিয়া উপজেলা স্কুল,  মাদ্রাসা ও কারিগরী শিক্ষা সমিতির সভাপতি, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, গজারিয়া  উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক ও গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি  গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,সাবেক গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া,  গজারিয়া বি আর ডি বি চেয়ারম্যান সেকান্দর আলী, গজারিয়া সরকারী পাইলট মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আখতারুজ্জামান সহ প্রমুখ। 

   উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তারা আগামী ২৩ জানুয়ারি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এসময় অন্যদের মধ্যে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক  , শরীর চর্চা শিক্ষক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ

সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম