ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২১-১-২০২৪ বিকাল ৫:৫৩

 “খেলাধুলায় স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ ও পুরস্কার বিতরণ হয়েছে। রোববার বিকাল ৪ টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহমেদ। শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, শ্রীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা