ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কালাচাঁন সরদার হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৩-১-২০২৪ দুপুর ১২:৫৩
চাঞ্চল্যকর মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকায় পূর্বপরিকল্পিতভাবে কালা চাঁন সরদারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার ০৪ জন আসামিকে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০২ মুন্সিগঞ্জর লৌহজং এলাকায় পূর্বপরিকল্পিতভাবে কালা চাঁন সরদারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার ০৪ জন এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে হিরু সরদার(৪০), পিতা- নিজাম সরদার বাবু সরদার(৩৫), পিতা- নুর ইসলাম সরদার কে গতকাল ২২ জানুয়ারি বিকাল ৫.০০ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে এবং আলমগীর সরদার(৪৫), পিতা- নিজাম সরদার ও  মুক্তা বেগম(৩৫), স্বামী- আলমগীর সরদার কে, ২৩ জানুয়ারি দিবাগত রাতে গ্রেফতার করে র‍্যাব।
 
মামলা এজাহার সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন যাবত কালাচাঁন সরদারের সঙ্গে তাঁদের প্রতিবেশী বাবু সরদর ও হিরু সরদারদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পূর্বপরিকল্পিতভাবে গত ১৬ জানুয়ারি বিকেলে বাবু সরদার ও হিরু সরদার এর নেতৃত্বে কালাচাঁন সরদারের বাড়িতে হামলা চালায়। কালাচাঁন সরদার বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে যান। ইউপি সদস্যকে না পেয়ে বাড়িতে ফিরার সময় বাড়ির পাশের রাস্তায় বাবু সরদার ও হিরু সরদারসহ তাদের লোকজন কাঠের চেলা দিয়ে কালা চাঁন সরদারকে নৃশংসভাবে পিটাতে থাকলে স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যান কালাচাঁন। উক্ত ঘটনায় নিহত কালাচাঁন এর স্ত্রী বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় ০৮ জনকে, আসামি ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ১৭ জানুয়ারি  একটি হত্যা মামলা করেন (মামলা নং- ৩/৩ 
 
র‍্যাব বলেন,এই ঘটনায় দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় আলোচনার সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ-বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ২২ জানুয়ারি আসামিদের গ্রেফতার করে। আসামিদের গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে র‍্যাব জানান। গ্রেফতারকৃত আসামিদেরকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব ২ এর কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়