ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৩-১-২০২৪ দুপুর ৪:৫৮

লালমনিরহাটের আদিতমারীতে শীত নিবারনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়া গৃহবধূ সাজেদা বেগম(৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত সাজেদা বেগম উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাজেদা। এর আগে ২২ জানুয়ারি রাতে অগ্নিদগ্ধ হয় সে।

নিহতের স্বজনরা জানায় শীত নিবারনের জন্য আগুন পোহাতে থাকা গৃহবধূ সাজেদা আগুনে দ্বন্ধ হয়। পরে তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। স্বজনরা রংপুরে ভর্তি করায়। এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাজেদা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সহকারী অধ্যাপক ডাঃ শাহীন শাহ বলেন, অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সাজেদার শরিরের ৫০-৫৫ ভাগ পুড়ে গেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসাধীন থাকাকালীন রাশেদার মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন