ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৩-১-২০২৪ বিকাল ৫:৪

নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি বেলা ১১ টায় এ উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ শত টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ৩০ টি বাইসাইকেল ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ৬০০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জোবায়ের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক  কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মনছুর আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন