বোরহানউদ্দিনে জয়নাল আবেদীন প্রি- ক্যাডেট একাডেমির ছবক ও দোয়া অনুষ্ঠিত
ভোলার বোরহানউদ্দিন উপজেলার নুর মিয়ার হাটে অবস্হিত জয়নাল আবেদীন প্রি- ক্যাডেট একাডেমির ২০২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ (২৪ জানুয়ারি) বুধবার সকাল ১১টায় দোয়া ও ছবক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ জহুরুল হক।
প্রধান অতিথি তার বক্তবে বলেন,আজকের এই ছোট ছোট শিশুরা আগামী দিনের জাতিকে নেতৃত্ব দিবে।তাই আমাদের সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।এজন্য মায়েদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।তিনি আরো বলেন,আজকের এই ছোট শিক্ষার্থীরাই মাননীয় প্রধানমন্ত্রীয় জননেত্রী শেখ হাসিনা'র স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।এ সময় তিনি অনুষ্ঠানে আগত অভিভাবকদেরকে তাদের সন্তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান।আহমদের হাট আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোঃঅজিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের,গফুরগন্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বাচ্চু,আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহাজল হক মাষ্টার,জয়নাল আবদিন ফ্রি- ক্যাডেট একাডেমির পরিচালক মাওলানা মোঃ শহিদুল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে ২০২৩ সালে বিভিন্ন শ্রেণীতে মেধাক্রম অনুযায়ী প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্হান অর্জনকারীদের মাঝে উৎসাহ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ