ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

১৫ আগস্ট ঘিরে আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না : ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ১২:৫৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না। তবে যে কোনো ধরনের ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছি। শনিবার (১৪ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১৫ আগস্টের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জঙ্গিরা ১৫ আগস্ট অনুষ্ঠানস্থলে না পারলেও আশপাশের দুই কিলোমিটারের মধ্যেও যদি কোনো ঘটনা ঘটাতে পারে তাহলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আমরা মনে করি না এ ধরনের কোনো ঘটনা ঘটবে।

আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়েছেন বলে জানান মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, তারা হিজরতের জন্য বের হয়েছেন বলে মনে করেন।

ডিএমপি কমিশনার বলেন, পৃথিবী এখন সাইবার জগতে বন্দি। জঙ্গিরাও এ মাধ্যম ব্যবহার করে নিয়োগ এবং উদ্বুদ্ধ করার কাজ করছে। সম্প্রতি তালেবানরা আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এ আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতের জন্য ঘর ছেড়েছে। তাদের মধ্যে কিছু ভারতে গ্রেফতার হয়েছে আর কিছু হেঁটে যাওয়ার চেষ্টা করছে। জঙ্গিরা থেমে নেই এটা বলা যায়। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।

দেশের জঙ্গিদের পরিস্থিতি নিয়ে কমিশনার বলেন, গত পরশু জঙ্গি সংগঠনের লিডিং পর্যায়ের একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট, যে বোমা বিশেষজ্ঞ ও অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিত। তারা ধাপে ধাপে উন্নতি করছিল, পুরো গ্যাংটাকে আমরা গ্রেফতার করতে পেরেছি।

এর আগে সকালে মোহা. শফিকুল ইসলাম ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এমএসএম / জামান

রেলওয়ের ৮০ শতাংশ আন্তঃনগর ট্রেনের রেক পরিবর্তন করা হয়েছে

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী