ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নবাবগঞ্জে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ১:৩৪
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শির্না গ্রামে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনে তিনবারের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
 
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের ন্যায় নৌকার এই অঞ্চলের মানুষ রেকর্ড সংখ্যক ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার নির্বাচনী এলাকা অনেক বড়, চারটি উপজেলা নিয়ে এ আসন। আশ-পাশে খোঁজ নিয়ে দেখেন এক/দুটি উপজেলা নিয়ে একটি আসন, তারাও এখনো সব কাচাঁ রাস্তা পাকাকরণ করতে পারেনি।
 
তিনি আরও বলেন, আপনাদের দুঃখ দুর্দশা আমি উপলব্ধি করি, আমিও বসে থাকিনা, দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্য, অতীতে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীত ও প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতায় এনেছি। এবার ইনশাল্লাহ গ্রামীণ কাঁচা রাস্তা গুলো পাকাকরণ করার জোর চেষ্টা চালিয়ে যাব।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৭৬ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে গোলাপগঞ্জ বাজার সংলগ্ন পাকা রাস্তা থেকে শির্না গ্রাম পর্যন্ত উক্ত হেরিং বন্ড রাস্তার কাজ হবে।
 
উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শামসুজ্জামানের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম তাওহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ জিয়াউর রহমান মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে শেফা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থক ছাড়াও স্থানীয় সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত