মান্দায় টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন
ক্যালেন্ডার থেকে বাদ পড়া টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, প্রভাবশালী বালু খেকে মোয়াজ্জেম হোসেন। এমন দৃশ্য দেখাগেছে, নওগাঁ জেলার অন্তর্গত মান্দা উপজেলার আত্রাই নদীতে। আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন আত্রাই নদীর মহাদেবপুর উপজেলার উজান অংশের ইজারাদার হওয়া স্বত্বেও তিনি প্রভাব খাটিয়ে মান্দা উপজেলার ভাটি অংশের টেন্ডার বহির্ভূত আয়াপুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি বার বার একই কাজ করে যাচ্ছেন তিনি। প্রশাসনের তদারকি ও মিডিয়ার সংবাদ প্রকাশে সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ হলেও কিছুদিন পর আবারো তিনি বহাল তবিয়তে একই কাজ করে থাকেন। বালু খেকো মোয়াজ্জেম হোসেনের দৌরাত্মে অতিষ্ট এলাকাবাসীসহ স্থানীয় প্রশাসন।প্রশাসনের পক্ষ থেকে টেন্ডার বহির্ভূত আয়াপুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের তাগাদা দিলেও তা মানেন না তিনি। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে আবারো একই কর্মযজ্ঞ চালিয়ে যান। অবৈধভাবে বালু উত্তোলন কোন ভাবেই বন্ধ হচ্ছে না।
স্থানীয়রা জানান, সম্প্রতি তিনি এই এলাকার বকুল নামে এক ব্যক্তিকে ম্যানেজ করে প্রভাব খাঁটিয়ে বালু উত্তোলন করছেন। সরকারের আইন ও নীতিমালাকে বৃদ্ধাংগুলী দেখিয়ে তিনি অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছেন।একদিকে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। প্রশাসনের হস্তক্ষেপেও সে বালু উত্তোলন বন্ধ করছেন না। তার অদৃশ্য শক্তির কাছে হাবুডুবু খাচ্ছে প্রশাসনিক শক্তি।
এব্যাপারে আত্রাই নদীর উজান অংশের ইজারাদার মোয়াজ্জেম হোসেনের সাথে মোবাইল ফোনে কথা তিনি জানান,ইজারাকৃত অংশ থেকেই বালু উত্তোলন করা হচ্ছে।কোন টেন্ডার বহির্ভূত মৌজা থেকে বালু উত্তোলন করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সাথে কথা হলে তিনি জানান, এটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা প্রদান করা হয়, সেহেতু আপনারা জেলাতে যোগাযোগ করেন।
এবিষয়ে জেলা প্রশাসক গোলাম মওলার সাথে কথা হলে তিনি জানান, এরকম কাজ করে থাকলে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন