ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ৩:৫১

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকালে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি. জি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা থানার তদন্ত অফিসার, মানিকছড়ি থানার এসআই মোঃ নাজমুল, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান, বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন সহ গন্যমান্য ব্যক্তি, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি. জি’কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহনে এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা