সুবর্ণচরে হত্যাকারিদের শাস্তি ও নারী সহিতার বিরুদ্ধে মানববন্ধন
নোয়াখালী সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা ও হালিমা বেগমকে হত্যাকারিদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার এলাকাবাসী ও নিজেরা করি সংগঠন।
২৫ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় ১ নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারস্থ চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে নিজেরা করি সুবর্ণচর উপজেলা শাখা।মানববন্ধনে অংশ নেন সম্প্রতি খুন হওয়া হালিমা বেগমের পরিবারের সদস্যরা, এলাকাবাসী ও নিজেরা করি সংগঠনের নেতৃবৃন্দ।
এতে বক্তব্য রাখেন, নিহত হালিমা বেগমের পুত্র মোঃ শরীফ , রিয়াজ হোসেন, নিজেরা করি সংগঠনের সুবর্ণচর উপজেলা অঞ্চল সম্নয়ক পরিতোষ দেবনাথ, আফরোজা বেগম, চট্রগ্রাম বিভাগীয় সংগঠক গুলশান আরা বেগম, ভূমিহীন নেতা আবু্ল কালাম মাষ্টার, চর জব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, যৌন হয়রানী ও বাল্যববিবাহ প্রতিরোধ কমিটির আহবায়ক মিরাজ, দিদারসহ এলাকার নেতৃস্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার ১৮ জানুয়ারি হালিমা বেগমকে হত্যা করে পরে চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে পা বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার ১ দিন পর হালিমার স্বামী জসিম উদ্দিনকে গ্রেফতার করে চরজব্বর থানা পুলিশ। হত্যার সাথে জড়িত সকলে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী জনান তারা বক্তারা। সেই সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা