কাশিমপুরে সরকারি জমি উচ্ছেদ অভিযান
গাজীপুরের কাশিমপুরে দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং এলাকায় সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ০৪ টি নির্মাণধীন বাড়ি ও সীমানা প্রাচীর বেকু দিয়ে গুড়িয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(২৫ জানুয়ারি)সকাল থেকে টঙ্গী সার্কেল এর সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এর নেতৃত্বে এ সব দখলকৃত জমি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,মহানগরীর কাশিমপুরের দক্ষিণ পানিশাইল মৌজার ০১ নং খতিয়ানের এস.এ ১১৬ ও আর.এস ২৯১ নং দাগে ৭২ শতাংশ জমি কিছু প্রভাবশালী মহল দখল করে প্লট আকারে কিছু জমি বিক্রিও করে দিয়েছেন। বাকী অংশে নিজেরাও ঘর বাড়ী নির্মাণ করছিলেন।সেখানে সীমানা প্রাচীরও দিয়েছেন তাঁরা।আজ(২৫ জানুয়ারি টঙ্গী সার্কেল(ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় উচ্ছেদ অভিযান কালে উপস্থিত ছিলেন কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার হোসেন সহ স্হানীয় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২