ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এনজিও কর্মীর মৃত্যু


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৬-১-২০২৪ দুপুর ১১:৫৯
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে বিপ্লব সরকার (২৯) নামে  এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। নিহত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার লামছড়ী গ্রামের মৃত সুরেস সরকারের ছেলে।
 
বৃহস্পতিবার রাতে ঢাকা -চট্টগ্রাম রেলপথের হরিপুর মুছি বাড়ীর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কোন ট্রেন থেকে কি ভাবে পড়েছে তা কেউ নিশ্চিত করতে পারেননি। রেল লাইন পাহারাদার আনসার সদস্য জালাল উদ্দীন বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুর গামী আন্তঃ নগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি আনুমানিক রাত ৮ টার সময় চলে যাওয়ার কিছুক্ষণ পর জানতে পারেন এক যুবকের লাশ রেললাইন পড়ে রয়েছে, লাশের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 
 
নাঙ্গলকোট রেল স্টেশন মাষ্টার মো: লোকমান হোসেন বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুর গামী আন্তঃ নগর মেঘনা এক্সপ্রেস ট্রেন ৮ টা ১৭ মিনিটের সময়   এবং চট্টগ্রাম থেকে জামালপুর গামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ৮ টা ৪২ মিনিটের সময় নাঙ্গলকোট রেল স্টেশন অতিক্রম করেন। এর  কিছুক্ষন পর  শুনতে পাই আপলাইনে এক যুবকের লাশ পড়ে রয়েছে । বিষয়টি লাকসাম রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
 
লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্ল্যা বাহার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত