লালমনিরহটে গরু ভর্তি নসিমন গাড়ি উল্টে মাংস ব্যবসায়ী নিহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু ভর্তি নসিমন গাড়ি(ভটভটি) উল্টে আফজাল হোসেন (৪৫) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার(২৬ জানুয়ারী) দুপুরে উপজেলার নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাংস ব্যবসায়ী আফজাল হোসেন উপজেলার টংভাঙ্গা এলাকার আঃ রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মাংস ব্যবসায়ী আফজাল হোসেন (৪৫)পার্শ্ববর্তী চামটার হাট থেকে গরু ক্রয় করে নসিমন গাড়ী যোগে বাড়ীতে গরু নিয়ে আসার সময় পথি মধ্যে উপজেলার নওদাবাস এলাকায় আসলে ভটভটি উল্টে গেলে মাংস ব্যবসায় আফজাল হোসেন নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, গরুসহ নসিমন(ভটভটি) উল্টে গিয়ে মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত