ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জবিতে ডে-ক্যাম্প অনুষ্ঠিত


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ২:০

বাংলাদেশ রোভার অঞ্চলের সুবর্ণ জয়ন্তী রোভার মুট উপলক্ষ্যে গুনগত রোভারিং এর মান উন্নয়নের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার ডেনে দুই শতাধিক রোভার ও সহচরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ২০২৪ সম্পন্ন হয়েছে।

ডে ক্যাম্পে রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার। রোভার স্কাউট লিডার হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী ফারুক হোসেন এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাইনুল হোসেন মুন্না পিআরএস, কামরুল হাসান, আলমগীর হোসেন, মোল্লা মামুন হাসান, আনোয়ার হোসেন, সাজেদা আক্তার সাথী-সহ প্রমুখ। ডে ক্যাম্পের ইনচার্জ হিসেবে ছিলেন জবি রোভার-ইন-কাউন্সিলর ২০২৩-২৪ এর সভাপতি শরিফুল ইসলাম খান এবং ডেপুটি ইনচার্জ হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক অভিজিৎ বাড়ৈ।

শরিফুল ইসলাম খান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দেশের ঐতিহ্যবাহী রোভার স্কাউট গ্রুপ। প্রতিবছরের ন্যায় এবছরও সহচরদের নিয়ে আমাদের ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজকের সহচররাই    জবি রোভার ডেনের আগামীর কর্ণধার এবং তাদের মাধ্যমেই দেশ ও দেশের বাহিরে জবি রোভারের সুনাম ছড়াবে বলে প্রত্যাশা করছি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী