ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

তাড়াশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ২:৩৬

সিরাজগঞ্জের তাড়াশে ২য় বার নির্বাচিত ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ কে সংবর্ধনা,এসএসসি পরিক্ষার্থীদের বিদায়,নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী শনিবার সকালে উপজেলার সদরে তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াশ উপজেলার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকারের সভাপতিত্বে ২য় বার নির্বাচিত ৬৪ সিরাজগঞ্জ ৩ জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ কে সংবর্ধনা,এসএসসি পরিক্ষার্থীদের বিদায়,নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি,তাড়াশ পৌর সভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান,প্রভাষক মোছাঃ মর্জিনা ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান লাবু, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ,মাধাইনগর ইউপি আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফুল কবির লিমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন তাড়াশ ইসলামিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিএসসি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ