সুবর্ণচরে আগুনে ৭ দোকান পুড়ে ছাই
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিম গলিতে আনন্দ মার্কেটে আগুন লেগে ৭ টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া ঘটনা ঘটেনি।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চরজব্বর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন সরকার। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সোয়া ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হারিছ চৌধুরী বাজারের আনন্দ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে লিমনের ফার্মেসী দোকান, পিল্টন সেলুন দোকান, ১ টি কাপড় দোকান,
কাপড় দোকান, সহিদের মুদি দোকান, আফছার হোটেল, সবুজের চা দোকানসহ মোট ৭ টি দোকান পুড়ে যায়।
চরজব্বর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার নুরুন নবী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি দোকান আংশিক পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা