ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ৩:৫৪

খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে মানবিক সেবায় অংশ হিসেবে গরীব, অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরস্থ গোলাবাড়ী ইউনিয়নের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সদর জোন কমান্ডারের পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করেন জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, তীব্র এই শীতকে মোকাবেলা করতে সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকারসমূহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে আসছে। খাগড়াছড়ি সদর যেকোন পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় বেসামামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সবসময় পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নমূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।

তিনি আরও বলেন, আমরা সকলেই এদেশের মানুষ, আমরা সকলেই এ জেলার বাসিন্দা। এ জেলার উত্তরোত্তর উন্নতি এবং আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। ভবিষ্যতেও পাহাড়ি-বাঙালি জনসাধারণসহ পাহাড়ের বসবাসরত জনগনের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী এমন উদ্যোগ অব্যাহত থাকবে। সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা,চিকিৎসা-সহ সকল ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় মাস্টার ওয়ারেন্ট অফিসার শামীম হোসেন, ওয়ারেন্ট অফিসার আবদুল আহাদ, সার্জেন্ট জিয়াউর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ