আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী দিলারা জামান
অভিনেত্রী দিলারা জামান আজীবন সন্মাননা পেলেন ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার বিকাল ৫ টা ৩০ ধানমন্ডি ক্লাব লিঃ এর মিলনায়তনে গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভূমিকা আলোচনা সভা,পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে আজীবন সন্মাননা পেলেন প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর মাননীয় চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, উদ্বোধক ছিলেন সাবেক সেনা প্রধান হারুন অর রশীদ বীরপ্রতীক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর সহ সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। গ্লোবাল ষ্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বিশিষ্ট লেখক ও চিকিৎসক ডাঃ সাকিরা নোভা,ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার আশরাফ হোসেন পিপিএম,সাংবাদিক ও সংগঠক রেদুয়ান খন্দকার,সালাম মাহমুদ,স্বপ্ননিবাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোলায়মান শাওন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কামরুন নাহার শাহানুর,জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু , কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও স্বপ্নীল সজীব।আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে নৃত্য, ফ্যাশান-শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই গুণী অভিনয়শিল্পী দিলারা জামানের হাতে তুলে দেয়া হয় আজীবন সম্মাননা। এ সময়ে দিলারা জামান উচ্ছ্বসিত কণ্ঠে তার ভালো লাগার কথা জানান। ধন্যবাদ জানান দর্শককে দীর্ঘদিন ধরে তাকে ভালোবাসার জন্য, তার সঙ্গে থাকার জন্য।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
Link Copied