চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে "বিশ্ব কুষ্ঠ দিবস" পালিত
আত্ম মর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এবং কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের যৌথ আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারী) সকালে এই উপলক্ষে চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
এসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার শিমসন চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসক ডাঃ বিলিয়ম সাংমা, ডাঃ শৌয়েংগি, নার্সিং সুপার ভাইজার নমিতা মিত্র।
আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ প্রাচীনতম একটি রোগ। কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত এর চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সকলকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে। এছাড়া ১৯১৩ সালের প্রতিষ্ঠিত এই প্রাচীনতম চন্দ্রঘোনা কুষ্ট কেন্দ্র বর্তমানে বিভিন্ন প্রতিকুলতা কাটিয়ে ও কুষ্ঠ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তাই প্রতিষ্ঠানটির সহযোগীতার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের রোগী, রোগীদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা