ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাকৃবির বর্ষসেরা সাংবাদিক মো আমান উল্লাহ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ১:৪৪

প্রতি বছর সাংবাদিকদের কর্মদক্ষতা, সৃজনশীলতা ও লেখনীর গুণগত মানের ওপর ভিত্তি করে সেরা প্রতিবেদক ও ফিচার লেখক দুটি ক্যাটাগরিতে সেরা সাংবাদিক পুরস্কার প্রদান করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতি। এরই ধারাবাহিকতায় ‘বর্ষসেরা সাংবাদিক ২০২৩’-এর পুরষ্কার পেয়েছেন মো আমান উল্লাহ। এছাড়াও বর্ষসেরা ফিচার লেখকের পুরষ্কার পেয়েছেন মুসাদ্দিকুল ইসলাম তানভীর।

শনিবার রাতে বাকৃবি সাংবাদিক সমিতির ‘কার্যনির্বাহী কমিটি ২০২৩’-এর দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় মো আমান উল্লাহর হাতে বর্ষসেরা সাংবাদিকের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং সম্মানিত অতিথি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়য়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

সেরা সাংবাদিক হিসেবে অনুভূতি প্রকাশকালে মো. আমান উল্লাহ বলেন, সাংবাদিক সমিতির বর্ষসেরা সাংবাদিক হতে পেরে খুবই ভালো লাগছে। ২০২৩ সালের এক বছরের কাজের স্বীকৃতি স্বরূপ এই বর্ষসেরার পুরষ্কার পাওয়া। ভালো লাগার জায়গা থেকেই সাংবাদিকতার কাজ করা। বাকৃবিসাসকে ধন্যবাদ জানাই আমাকে মনোনীত করার জন্য।

বাকৃবি সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি আশিকুর রহমান  বলেন, সাংবাদিকদের সারা বছরের কাজের স্বীকৃতি এটি। এর ফলে যারা পুরষ্কৃত হন, তারা আরও বেশি উৎসাহিত হন, পাশাপাশি অন্য সদস্যদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে এম জাকির হোসেন বলেন, সেরা সাংবাদিক পুরস্কার প্রদানের মাধ্যমে সাংবাদিকদের উৎসাহিত করা হয়। তারা যেন আরও সুন্দর রিপোর্ট ও ফিচার লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য অবদান রাখতে পারে, এমন প্রত্যাশা করি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী