আনোয়ারা বটতলী রুস্তমহাট বাজারে ভয়াবহ আগুনে চাউলের গোডাউনসহ ছয়টি দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে ২টি চাউলের মিলসহ মোট ছয়টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট যোগ দেয়।
এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আনোয়ারা ফায়ার সার্ভিস ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।এরই মধ্যে বেশ কয়েকটি দোকান ও চাউলের মিল পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে জামাল উদ্দীনের চাউলের মিল থেকে লাকড়ির মেশিনের বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনে সুত্রপাত হয়েছে বলে জানা যায়।
এতে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন,দৌলত রাইস মিলের মালিক মোঃ দৌলত খাঁন,হুরেজাহান রাইস মিলের মালিক গোলাম মোহাম্মদ, জামাল উদ্দীন রাইস মিলের মালিক মোঃ জামাল উদ্দীন,আল বয়ান স্টোরের মালিক মাওলানা নাছিম,স্মার্ট টেক ফার্মেসী, অনিক দ্যা ফার্মেসি।
স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।এতে পূড়ে যাওয়া ৬টি দোকানের ক্ষয়ক্ষতি আনুমানিক দেড় কোটি টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন,আগুন লাগার পর আমরা রাত ০৮.টার দিকে এসে নিয়ন্ত্রণে কাজ শুরু করি।রাত ১০.৩০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।তারপরও সেখানের পরিস্থিতি বিবেচনা করে রাত বারোটা পর্যন্ত অবস্থান করি।লাকড়ির মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত দোকানের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারণ করা হইনি।তদন্ত কমিটি গঠন করে জানানো হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী